চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
শারীরিক প্রতিবন্ধী জাহানুর। খানসামা উপজেলা সদরে তার বাড়ি। প্রতিবন্ধী হওয়াতে সে কাজ করতে পারতো না। এক কন্যা সন্তানের জনক জাহানুর পড়েছিলো অথৈ সাগরে। ঠিক সে সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এইড অ্যাপিল অস্ট্রেলিয়া।
স্বপ্ন বিতরনের উদ্যোগে এইড অ্যাপিল অস্ট্রেলিয়া এর পক্ষ থেকে খানসামার জাহানুরকে পাকা দোকান করে দেওয়া হয়। দেওয়া হয় দোকান ভর্তি পন্য। দোকান পেয়ে জাহানুর খুব খুশি। দোকানের নাম দেওয়া হয় জাহানুর ভ্যারাইটি ষ্টোর।
সেই জাহানুর ভ্যারাইটি স্টোর উদ্বোধন করেন খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, এ্যাসিল্যান্ড মারুফ হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, এইড অ্যাপিল অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার।
প্রতিবন্ধী জাহানুর দোকান পেয়ে বলেন, আমি খুব খুশি হয়েছি যারা আমাকে দোকান করে দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক।
এইড অ্যাপিল অস্ট্রেলিয়া একটি অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন। সংগঠনের পরিচালক সাঈদ আব্দুল্লাহ বলেন, প্রতিটি প্রতিবন্ধী পরিবার স্বাবলম্বী হোক, স্বাবলম্বী হয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলুক।
এইড অ্যাপিল অস্ট্রেলিয়া সারা বাংলাদেশে স্বপ্ন বিতরনে কাজ করে যাচ্ছে বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের নিয়ে।