নিজস্ব প্রতিনিধি:
শীত যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কোভিড সংক্রমণের ঝুঁকি। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের উপরূপ জেএন.১ এর প্রথম কেস পাওয়া গেছে।
নমুনা পরীক্ষার মাধ্যমে ভারতের কেরালায় একজন ৭৯ বছর বয়সী মহিলা কোভিডের জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
ইংরেজি নববর্ষ অর্থাৎ উৎসবের মৌসুম সামনে থাকায় এই ভাইরাসের বিস্তার আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা।
জেএন.১ এর লক্ষণগুলি হলো-
জেএন.১ এর সঙ্গে যুক্ত লক্ষণগুলোর সঙ্গে ভাইরাসের পূর্ববর্তী রূপের উপসর্গগুলোর মিল আছে। উপসর্গগুলোর মধ্যে জ্বর, সর্দি, গলাব্যথা, মাথাব্যথা ইত্যাদি সমস্যা লক্ষ্য করছেন চিকিৎসকেরা।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, জেএন.১ ভাইরাসে আক্রান্ত রোগীদের পেটে ব্যথা এবং ডায়রিয়ার মতো পেটের সমস্যা বেশি দেখা যায়। তবে এর জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দ্বারা নির্দেশিত হিসাবে, জেএন.১ সংক্রমণের হার বেশি, কিন্তু মৃত্যুর ঝুঁকি কোভিডের অন্যান্য রূপের তুলনায় বেশি নয়।
তবুও চিকিৎসকেরা সতর্ক থাকা ও পুরনায় কোভিডবিধি মেনে চলার পরামর্শ মানতে হবে, না হলে বিপদ ঘটতে পারে ব্যক্তিভেদে। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্টের ভিত্তিতে জেএন.১ উপরূপটিকে খুব বেশি প্রাণঘাতী বলে মনে করছে না চিকিৎসকদের একাংশ।
জেএন.১ প্রতিরোধে কোভিডের টিকা ভালো কাজ করছে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে সতর্ক না হলে বিপদ বাড়তে সময় লাগবে না।
কেরালায় ৭৯ বছর বয়সী এক মহিলার শরীরে জেএন.১ ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে তিনি ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গে ভুগছিলেন। তবে এখন তিনি সুস্থ।