নিজস্ব প্রতিনিধি:
বলিউডের শীর্ষস্থানীয় গায়ক অরিজিৎ সিং। সবময়ই তাকে স্রোতের বিপরীতে হাঁটতে দেখা যায়। এমনকি খ্যাতির চূড়ায় থেকেও, তিনি কখনও ব্যাগ নিয়ে বাজারে যান, কখনও ক্যামেরা দিয়ে নিজের মিউজিক ভিডিও শ্যুট করেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পাওয়া গেল আরেক অরিজিৎকে!
অরিজিৎ সিং নেপালে একটি কনসার্ট করেছিলেন। তার কনসার্ট যতই চলল, ততই চলল। হঠাৎ দর্শকদের একজন অরিজিতের হাতে একটি ছবি তুলে দেন। ফ্রেমে বাঁধানো সেই ছবি দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন অরিজিৎ।
মঞ্চে তখন মিউজিক বাজছে। গানের সঙ্গতও চলছে। তবে ছবি হাতে অরিজিতের চোখ চিকচিক করে উঠল। প্রথমে তিনি ভেবেছিলে, দর্শক বোধহয় তাকে ছবিটি দিয়েছে অটোগ্রাফ করে ফেরানোর জন্য। মার্কার নিয়ে অটোগ্রাফ দিতে গিয়েও থমকালেন। ভুল বুঝে ইশারায় প্রশ্ন করলেন, ছবিটি আমার জন্য? তারপরে একটু হেসে, একবার সেটি বুকে চেপে ধরে নিয়ে চলে গেলেন নির্দিষ্ট জায়গায় রাখতে। আবার চলল কনসার্ট।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন এটা কার ছবি? একটু ভালো করে দেখলে বোঝা যাবে। এটি অরিজিতের প্রয়াত মায়ের ছবি।
২০২১ সালে অরিজিতের মা মারা যান, তিনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার রক্তের প্রয়োজন হয়েছিল, কলকাতাও এগিয়ে এসেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। মারা যান অরিজিতের মা। আর নেপালে গিয়ে সেই মায়ের ছবি পেয়েই আবেগে ভাসলেন সংগীতশিল্পী।
সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীরের প্রতীক্ষিত সিনেমা 'অ্যানিমেল'-এর 'সতরঙ্গা' গানটি। এটি গেয়েছেন অরিজিৎ নিজেই। ধারণা করা হচ্ছে সিনেমার প্রচারের জন্যই গতকাল চণ্ডীগড় গিয়েছিলেন রণবীর। আর সেখানেই গায়কের শো থাকায় একসঙ্গেই সিনেমার প্রচার করেন। তাদের একসঙ্গে মঞ্চে দেখে উচ্ছ্বাস করতালিতে ফেটে পড়ে দর্শকমহল।