প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:২০ পি.এম
কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশের পৃথক দুই অভিযানে মাদক চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য মিলেছে। ভোরে এক ব্যক্তিকে গাঁজাসহ আটকের পর দুপুরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে। দুটি অভিযান থেকে মোট ৩২ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই ভোর ৫ টা ১৫ মিনিটে কসবা উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে। এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ১১ টার দিকে কসবা পৌরসভার শাহপুর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আরও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ইসমাইল, মোঃ ইকবাল ও মোঃ মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.