নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 'এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়।' দ্বাদশ গতকাল জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সোমবার (৮ জানুয়ারি) গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এই নির্বাচনকে যুগান্তকারী উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রের জন্য এই নির্বাচন যুগান্তরকারী ঘটনা। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মাট বাংলাদেশ গড়ে তোলায় লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।’
সবার জন্য কর্মসংস্থানের আশা প্রকাশ করে তিনি আরও বলেন, 'প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। মানুষের মৌলিক অধিকার আরও নিশ্চিত করা হবে।’
শেখ হাসিনা বলেন,‘প্রতিবার সরকার গঠনের পর তিনটি ধাপে কর্মপরিকল্পনা করা হয়। বন্ধুপ্রতীম দেশগুলোর সবসময় সহযোগিতা পাচ্ছি।পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের নীতি সবার সঙ্গে বন্ধত্ব কারও সঙ্গে শত্রুতা নয়।’
তিনি বলেন, ‘আগামী ৫ বছরে আমার লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা। দেশের মানুষের প্রতি দায়িত্ব সবার আগে। তাদের উন্নত জীবন কীভাবে নিশ্চিত হবে সেটাই ভাবনা।’
মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ড. ইউনুসের সাজার বিষয়ে আমার কোনো দায় নেই, এটি শ্রম আদালতের বিষয়।’