নিজস্ব প্রতিনিধি :
শীর্ষ অভিনেত্রী তকমা নামের সঙ্গে থাকা অবস্থাতই বিয়ের দ্বারপ্রান্তে রয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। এরপর থেকে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। বলিউডকে বিদায় জানাতে চলেছেন এই অভিনেত্রী বলে এমন অনেক গুঞ্জনই প্রায় শোনা গেছে।
তবে গুঞ্জনের মাঝে বিচ্ছিন্নভাবে কিছু কাজ করে সেই গুজবের পাল্টা হাওয়া লাগান। তবে আনুশকা-বিরাটের ঘরে প্রথম সন্তান ভামিকা এলে অনেকটাই পর্দার আড়ালে চলে যান এই নায়িকা। সিনেমার বদলে স্বামী-সন্তান নিয়েই খবরে আসতে শুরু করেন। এদিকে কিছুদিন আগে আবারও মা হয়েছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্রসন্তান অকায়ের।
প্রথম সন্তানের জন্মের পর এক সাক্ষাৎকারে তিনি জানান, তাকে আর বেশি সিনেমায় দেখা যাবে না। নিজের দ্বিতীয় সন্তান নিয়ে এবই কথা বললেন অভিনেত্রী। এ সময় তিনি আরও বলেন, মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরো বেশি করে। এখন আবার তাদের জীবনে রয়েছে ছোট্ট অকায়ও।
যদিও আনুশকা ভামিকার জন্মের পর একটি মাত্র সিনেমায় অভিনয় করেছিলেন। 'চাকদহ এক্সপ্রেস' শিরোনামের সিনেমাটি চলতি বছরের শেষের দিকে পর্দায় আসার কথা রয়েছে। আনুশকার ক্যারিয়ারের শেষ সিনেমা হতে চলেছে এই 'চাকদহ এক্সপ্রেস' বলে গুঞ্জন রয়েছে। ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব নিয়ে কাজের ভারসাম্য বজায় রাখা খুব কঠিন। সেই জায়গা থেকেই দ্বিতীয় সন্তান হওয়ায় অভিনয়কে পুরোপুরি বিদায় জানাতে চলেছেন বলে অনেকে মনে করছেন।