তথ্য ডেস্ক :
ইউটিউব 'পজ' নামে একটি নতুন মন্তব্য মডারেশন ফিচার চালু করেছে। এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর এবং মডারেটররা ভিডিওতে নতুন কমেন্ট ব্লক করতে পারবেন। এটি নির্মাতাদের তাদের মন্তব্য বিভাগে আরও নিয়ন্ত্রণ দেবে।
একটি ব্লগ পোস্টে, ইউটিউব বলেছে, ‘আমরা পজ নামে একটি নতুন, ঐচ্ছিক মন্তব্য মডারেশন সেটিং চালু করছি যা আপনাকে, নির্মাতা হিসাবে ভিডিওর মন্তব্য সেকশন নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে ইতিমধ্যে প্রকাশিত মন্তব্যগুলো প্রদর্শিত হবে।’
ইউটিউব গত অক্টোবরে নতুন পজ ফিচারের পরীক্ষা শুরু করেছে। এখন এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
উল্লেখ্য যে এর আগে মন্তব্য পুরোপুরি বন্ধের কোনো উপায় ছিল না। বরং নির্মাতা বা মডারেটররা মন্তব্যগুলো প্রকাশের আগে পর্যালোচনা করতে পারতেন অথবা তাদের চ্যানেলের সব ভিডিওর জন্য মন্তব্য বন্ধ করতে পারতেন। নতুন সুবিধার ফলে প্রতিটি ভিডিওর জন্য আলাদাভাবে সেগুলো এখন নিয়ন্ত্রণ করা যাবে।