প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ৮:৪৪ পি.এম
আরও এক বছর র্যাব ডিজি থাকছেন খুরশীদ হোসেন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ জুন। তবে আরও এক বছর তার চাকরির মেয়াদ বাড়ানো হচ্ছে। থাকছেন র্যাব ডিজির দায়িত্বেও। সরকারের উচ্চপর্যায়ে এমন সিদ্ধান্ত হওয়ার পর সব ধরনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। খুরশীদ হোসেনকে স্বপদে বহাল রাখার বিষয়টি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রীও। সব কাগজপত্র তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহের যেকোনো দিন তার চাকরির মেয়াদ বাড়িয়ে স্বপদে বহাল রাখার বিষয়টি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।