নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতাসীন দলের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে আমিন বাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে যোগ দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।
বিকাল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৬ তলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং যুবদল নির্বাহী কমিটির ২নং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচিতে যোগ দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।