প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৬:৫৬ পি.এম
আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে বিশেষ ব্যবস্থা: উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ২৮.০১.২৬।।
নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে সরকার।’
আসন্ন নির্বাচনের ব্যাপারে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসলে কি হবে, সেটা নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।’
Copyright © 2026 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.