ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

৭ এপ্রিলের মধ্যে জবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি শিক্ষক সমিতির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৪০৪ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
স্বকীয়তা এবং স্বতন্ত্র রক্ষার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহবান করে ১৭ এপ্রিল এর মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ প্রেক্ষিতে আজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি চিঠি উপাচার্যের নিকট পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ৯ দিন অতিবাহিত হলেও কোনো সভা আহবান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।
চিঠিতে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়।
চিঠিতে ভর্তি বিলম্ব ও সেশনজটের শঙ্কা দেখিয়ে বলা হয়, ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচন্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়। ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে যা কোনভাবেই আমাদের কারোরই কাম্য হতে পারে না।
এর আগে ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিল সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ঐদিন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সব ডিন নিয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়। এরপর ১০ এপ্রিল ইউনিট ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।
ইউনিট ভর্তি কমিটির সদস্যরা বৈঠক করে প্রাথমিকভাবে জুনের দ্বিতীয় সপ্তাহে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া, আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ, যোগ্যতা এবং আনুষাঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির নিকট প্রস্তাব পাঠিয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি সমন্বয় বৈঠক করে সবকিছু চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।

৭ এপ্রিলের মধ্যে জবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি শিক্ষক সমিতির

আপডেট সময় : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩