ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

৫ দিন বাড়ানো হলো সুদানে যুদ্ধবিরতির মেয়াদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সোমবার রাতে বলেছে যে সুদানে যুদ্ধরত পক্ষগুলির দ্বারা বারবার লঙ্ঘন করা মানবিক যুদ্ধবিরতি পাঁচ দিন বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা “সুদানের সশস্ত্র বাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্স দ্বারা ২০ মে, ২০২৩ তারিখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পাঁচ দিনের বর্ধিতকরণকে স্বাগত জানিয়েছে।”

মধ্যস্থতাকারীরা একদিন আগে বলেছিলেন যে এক্ষেত্রে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা, নিরাপদ করিডোর দিয়ে ত্রাণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা পুন:প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতির লক্ষ্যগুলো উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয়।

তারা আরও বলেছে যে সেনাবাহিনী এবং আধাসামরিক আরএসএফ উভয়ের মধ্যে চরম উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে।

ওয়াশিংটন এবং রিয়াদ প্রাথমিক এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার স্বল্প সময় আগে বাড়ানোর একটি ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের মতে, সুদানে প্রায় আড়াই মিলিয়ন মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন রয়েছে। এই সংখ্যা সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

৫ দিন বাড়ানো হলো সুদানে যুদ্ধবিরতির মেয়াদ

আপডেট সময় : ০৪:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩