ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১১৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ০২ মে ২০২৬।।

ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। একই সঙ্গে সিলেট অঞ্চলের সড়ক যোগাযোগ, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ বিষয়ে তারেক রহমান বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেটে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে তিনি আশা করছেন। নগরবাসীকে বন্যা ও জলজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। সিলেটের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কসহ পুরো অঞ্চলের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রেল যোগাযোগ আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কৃষি ও পরিবেশ সুরক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এর আগে সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান।

ট্যাগস :

ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬