ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৪৫ বছরে এমন দিন দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২৪৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঘরের মাঠে টানা তিন ম্যাচে হার। ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে হেরেছে ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিন ঘরের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি ম্যানইউ। নিউক্যাসল বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং পজিশন অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে নিউক্যাসল। ফলস্বরূপ চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় তারা।লুইস হলের বাম প্রান্ত থেকে দেওয়া চমৎকার পাসে আলেকজান্ডার ইসাক ছয় গজ বক্সের ভেতর থেকে ফ্রি হেডারে গোল করেন। এরপর ১৯তম মিনিটে অ্যান্থনি গর্ডনের সহায়তায় জোয়েলিনটন একটি প্রায় একই ধরনের হেডার থেকে দ্বিতীয় গোলটি করেন।এ নিয়ে এক মাসে পাঁচটি লিগ ম্যাচে পরাজিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড, যা ১৯৬২ সালের পর প্রথমবার ঘটলো।

ট্যাগস :

৪৫ বছরে এমন দিন দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট সময় : ০৩:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪