ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

৩৩ বছর পর ফের একসঙ্গে অমিতাভ-রজনীকান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই পুরোনো সুপারস্টার অমিতাভ বচ্চন ও রজনীকান্ত আবার একসঙ্গে শুটিং করছেন। তারা টি জে জ্ঞানভেল পরিচালিত ‘থালাইভার ১৭০’ সিনেমার শুটিং করছেন।

১৯৯১ সালে ‘হাম’ ছবিতে একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। ২৫ অক্টোবর থেকে আবার একসঙ্গে কাজ শুরু করেছেন তারা। রজনীকান্ত তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শ্যুট সম্পর্কিত একটি ছবিও পোস্ট করেছেন।

দক্ষিণী সিনেমার ৭২ বছর বয়সী সুপারস্টার ছবির ক্যাপশন দিয়েছেন, ৩৩ বছর পর, আমি আবার কাজ করছি আমার মেন্টর, দুর্দান্ত, শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে লাইকার আগামী ‘থালাইভার ১৭০’ সিনেমা পরিচালনায় রয়েছেন টি জে জ্ঞানাভেল। আনন্দে আমার হৃদপিণ্ড দ্রুত হয়ে গেছে।

অমিতাভ তার ব্যক্তিগত ব্লগে এর আগেও পোস্ট করেছিলেন যে তিনি ছবিটির জন্য রজনীকান্তের সাথে তার প্রথম দৃশ্যের শুটিং করতে যাচ্ছেন। ৮১ বছর বয়সী অভিনেতা লিখেছেন, ‘আজ থেকে একটি নতুন প্রজেক্ট শুরু করছি, রজনীকান্ত জির সাথে। অনেক বছর পর আবার একসঙ্গে কাজ করার সুযোগ এলো।’ অমিতাভ বলেছেন, ‘রজনীকান্ত একজন অসাধারণ মানুষ।’

মার্চ মাসে ‘থালাইভার ১৭০’ সিনোমর নাম ঘোষণা করা হয় নির্মাতার পক্ষ থকে। এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। ফাহাদ ফাসিল, রানা ডাগ্গুবতি, রিতিকা সিং, মঞ্জু ওয়ারিয়ার, দুশারা বিজয়নকেও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

‘লাইকা প্রোডাকশন’ প্রযোজিত এই সিনেমার আনুষ্ঠানিক নাম এখনো ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, এই সিনেমাটি সম্পূর্ণ বিনোদনমুখী এবং সমাজকে একটা বার্তা দেবে। সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রযোজক এ সুবাসকরণ। দুই তারকার ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতূহল রয়েছে।

৩৩ বছর পর ফের একসঙ্গে অমিতাভ-রজনীকান্ত

আপডেট সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩