ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

২ ঘণ্টার জন্য কত কোটি পারিশ্রমিক নেন অরিজিৎ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৪৫৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার অনুষ্ঠান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস। সুরের জাদুতে মুহূর্তেই ভেসে যান অনুরাগীরা। তার গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে শ্রোতাদের। এবার পারিশ্রমিকের অংক দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এসেছেন।

এই সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটস্পার স্টেডিয়ামে গান গাইবেন। এর আগে ২০২৪ সালে তিনি যখন ব্রিটেনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন, তখন ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে তার যুগলবন্দী আলোড়ন সৃষ্টি করেছিল।

এরপর এড শিরান নিজেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গিয়ে তার সঙ্গে একটি গানে কোলাবও করেন। এবার ফের ব্রিটেনে তার অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে। ১৪ কোটি টাকা পারিশ্রমিকের এই খবর অরিজিতকে লাইভ কনসার্টের জগতে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। বিপুল অর্থ আর সাফল্যের মালিক হলেও, অরিজিৎ সিংয়ের জীবনযাপন অত্যন্ত সাধারণ। জিয়াগঞ্জের পৈতৃক বাড়ি ছাড়াও মুম্বাইয়ের নাভি মুম্বাইতে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এছাড়াও প্রায় ৩ কোটি টাকার গাড়ি তার সংগ্রহে থাকলেও, অধিকাংশ সময় তাকে স্কুটিতে করেই ঘুরতে দেখা যায়। পোশাকেও নেই কোনো বাহুল্য।

ট্যাগস :

২ ঘণ্টার জন্য কত কোটি পারিশ্রমিক নেন অরিজিৎ

আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫