ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৪ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৬৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার (৫ নভেম্বর) থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৯৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন এবং ঢাকার বাইরে থেকে ১ হাজার ৩৭৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা, ৩ জন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮১ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘন্টায়, ১,৮২৭ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪১৯ জন ঢাকার বাসিন্দা এবং ১,৪০৮ জন ঢাকার বাইরে।

১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত ২৭৩,৬১৯ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৯১৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৪ হাজার ৭০০ জন।

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩