ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

২০৩০ বা ২০৩৪ সালে সৌদিতে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এএফসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেছেন যে তারা ২০৩০ বা ২০৩৪ সালে এই অঞ্চলে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। এবার তারা সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চান।

এশিয়া এ পর্যন্ত দুইবার বিশ্বকাপ আয়োজন করেছে। ২০০২ সালে যৌথভাবে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এবং শেষটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল।

সিরিয়া ও লেবানন সফরকালে বাহরাইনের শেখ সালমান সোমবার বৈরুতে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি সৌদি আরবের এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের সব যোগ্যতা রয়েছে। তবে আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, এটা ২০৩০ বা ২০৩৪ হতে পারে। তবে ২০৩৪ সালে হলে সেটা বেশি ভাল হবে। তবে ২০৩০’এ যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে তার জন্যও আমরা প্রস্তুত আছি।’

বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ৪৮ টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে। ২০৩০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে দুটি যৌথ বিড প্রস্তাব করা হয়েছে – স্পেন, পর্তুগাল এবং মরক্কো মিলে একটি এবং আরেকটি বিডে আগ্রহী জানিয়েছে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে এবং প্যারাগুয়ে।

২০৩০ বা ২০৩৪ সালে সৌদিতে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এএফসি

আপডেট সময় : ০৬:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩