ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকার ধামরাই রথযাত্রার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo পেনাল্টি মিসের কারণ জানালেন এমবাপে, দীর্ঘ ভিএআর পর্যালোচনায় মনোযোগ নষ্টের অভিযোগ Logo কক্সবাজারে বন্যার তীব্রতা বেড়েছে, দুই শিশুর মৃত্যু ও ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি Logo কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই চালু, বেড়ে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে বিদ্যুৎ উৎপাদন Logo ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত Logo ইরানের পাঁচ প্রদেশে মার্কিন হামলায় নিহত ১৪, আহত ৭৮; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা Logo খোয়াই নদে বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা, প্লাবিত ২০টির বেশি গ্রাম Logo গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার Logo দেশে লঞ্চ হলো ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০ Logo আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০২৬ সালের হজে ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি নিবন্ধন করেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৩১৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ২১.০১.২০২৬

২০২৬ সালের পবিত্র হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ৭৬ হাজার ৫৮০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই ৭৬ হাজার ৫৮০ জনের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায়, আর ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এদের মধ্যে সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিক্যাল টিম, হজ গাইড, প্রশাসনিক এবং কারিগরি দলের সদস্যরাও সৌদি আরবে যাবেন। এসব সদস্য হজযাত্রীদের সহায়তা করবেন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন শেষ হয়েছে ১৬ অক্টোবর ২০২৫। নিবন্ধন শুরু হয়েছিল ২৭ জুলাই ২০২৫ থেকে। এ বছর হজযাত্রীদের ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে। মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য এজেন্সি ও এয়ারলাইনসগুলোকেও নির্দেশ দিয়েছে।

হজযাত্রীরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিসের মাধ্যমে নিবন্ধন করেছেন। বাংলাদেশি হজযাত্রী বহনের জন্য দায়িত্বে থাকবে তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস।

এজেন্সিগুলোকে প্রি-হজ ফ্লাইটের সময় ২০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে। আর প্রথম এবং শেষ পর্যায়ে ফ্লাইটে ৩০% এর নিচে বা ৫০% এর বেশি টিকিট ইস্যু করা যাবে না।

ট্যাগস :

২০২৬ সালের হজে ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি নিবন্ধন করেছেন

আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬