ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

১৫ দিনে কত আয় করেছে দেবের ‘খাদান’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৮৪১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শুধু কলকাতা নয়, ভারতের অনেক রাজ্যে হাউসফুল যাচ্ছে দেব অভিনীত ‘খাদান’। সিনেমার দুই প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সিনেমা হলের তালিকা তাদের সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশ করা হয়েছে।আজ (৫ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লির শো হাউসফুল হওয়ার খবর শেয়ার করেছেন টালিউড সুপারস্টার দেব। গত ২০ ডিসেম্বর থেকে বাংলার বক্স অফিস কাঁপাচ্ছে ‘খাদান’। দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীদেরে এ সিনেমা ভারতজুড়ে মুক্তি পায় নতুন বছরের ৩ জানুয়ারি। দুদিনেই ভারতজুড়ে আয়ের দাপট দেখাচ্ছে ‘খাদান’। মুম্বাই, বেঙ্গালুরু, হায়দারাবাদ, পুণের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল আবার কোথাও প্রায় হাউসফুল হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে।নায়ক দেব যে এক্স পোস্ট শেয়ার করেছেন, তাতে জানানো হয়েছে, দিল্লি এনসিআরের আজকের শো-ও হাউসফুল যাচ্ছে। অর্থাৎ রাজ্যের পর ভারতজুড়ে খাদানের জয়যাত্রা চলমান রয়েছে।মুক্তির দিনই ১ কোটি রুপি আয় করেছিল ‘খাদান’। এর আলোকে দেবের ‘আমাজন অভিযান’-এরপরই এ সিনেমার স্থান। মাত্র ১১ দিনে ১০ কোটি রুপির বেশি আয় করেছে দেবের এ সিনেমা। যা বাংলা সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ের এ আয়।১৫ দিনে সিনেমার মোট আয় ১২.৩ কোটি রুপি। অন্য একটি সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত ‘খাদান’ মোট ১৩ কোটি ২০ লাখ রুপি আয় করেছে। এদিকে ‘টলি বাংলা বক্স অফিস’র হিসেব মতে, ২০২৪ সালে জাতীয় পর্যায়ে বাংলা সিনেমার আয়ের আলোকে সবার আগে ‘বহুরূপী’। ৯ সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫.৫১ কোটি রুপি। যেখানে ‘খাদান’ এরই মধ্যে ২ কোটির বেশি ব্যবসা করেছে।

ট্যাগস :

১৫ দিনে কত আয় করেছে দেবের ‘খাদান’

আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫