ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

১৫ টাকার এএসএসপি প্যাকেজে বাজারে এলো কোক জিরো ও স্প্রাইট জিরো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫৭৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
অ্যাফোর্ডেবল স্মল স্পার্কলিং প্যাকেজের (এএসএসপি) ২৫০ মি.লি. বোতলে কোক জিরো ও স্প্রাইট জিরো বাজারে এনেছে কোকা-কোলা। এর আগে প্রতিষ্ঠানটি একই এএসএসপি প্যাকেজে ২৫০ মি.লি. কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টা বাজারে এনেছিল। এসকল এএসএসপি বোতলগুলো প্রস্তুত করেছে কোকা-কোলার বোতলজাতকারী প্রতিষ্ঠান কোকা কোলা আইসেক (সিসিআই)। কোক জিরো ও স্প্রাইট জিরোর এই নতুন বোতলগুলো এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। ক্যালরি ফ্রি এই প্রিমিয়াম পানীয়গুলো ভোক্তাদের সাধ্যের মধ্যে রাখতে বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে কোকা-কোলা বাংলাদেশের চলমান যাত্রায় এএসএসপি বোতলের এই সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এএসএসপি বেভারেজ শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বর্তমান সময়ের মূল্য সচেতন ও দায়িত্বশীল ভোক্তাদের পরিবর্তিত রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই এই বিশেষ প্যাকেজিং নিয়ে আসা হয়েছে। ছোট আকারের এই বোতল পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও স্বাদ বজায় রেখে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে পছন্দের পানীয় উপভোগের সুযোগ দেয়। কোকা-কোলার হাত ধরে ২০২১ সালে বাংলাদেশে প্রথম চালু হওয়ার পর, কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টার ২৫০ মি.লি. ও ৪০০ মি.লি. এর বোতলেও এএসএসপি প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

কোকা-কোলা আইসেকের (সিসিআই) ব্যবস্থাপনা পরিচালক শাদাব বলেন, বাংলাদেশের সকল ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমাদের পণ্যগুলো তাদের নিকট সহজলভ্য করতে কোকা-কোলা আইসেক প্রতিশ্রুতিবদ্ধ। কোক জিরো ও স্প্রাইট জিরো এখন ২৫০ মি.লি. এএসএসপি ফরম্যাটে পাওয়া যাচ্ছে। এর ফলে আরও বেশি মানুষ সুবিধাজনক আকারে, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব বোতলে তাঁদের পছন্দের পানীয় উপভোগ করতে পারবেন। কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করে দেশের বিভিন্ন দোকান, ই-অ্যান্ড-ডি আউটলেট ও অন্যান্য বিক্রয়কেন্দ্রে এই নতুন বিকল্পগুলো পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।

এএসএসপি প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে খুব অল্প পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হয়। ফলে এটি পরিবেশবান্ধব। উন্নত প্যাকেজিং প্রযুক্তি পানীয়ের চিরাচরিত স্বাদ ও সতেজতা দীর্ঘ সময় ধরে অটুট রাখে। আধুনিক জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা এই বোতল হালকা, সহজে বহন ও ব্যবহার করা যায়। পাশাপাশি ১৫ টাকার প্রমোশনাল মূল্য বড় সংখ্যায় ভোক্তাদের আকর্ষণ করবে ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোক্তাদের চাহিদা পূরণ করবে। কোক জিরো ও স্প্রাইট জিরো এএসএসপি ফরম্যাটে এখন দেশজুড়ে বিভিন্ন মুদি দোকান ও স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে।

ট্যাগস :

১৫ টাকার এএসএসপি প্যাকেজে বাজারে এলো কোক জিরো ও স্প্রাইট জিরো

আপডেট সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫