ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

হুমায়ূন আহমেদ : একজন সাহিত্যের যাদুকর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৫৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ০৮.১২.২৫।। 

বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হুমায়ূন আহমেদ। আজ তাঁর জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে এমন এক নাম, যিনি সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি শুধু একজন কথাসাহিত্যিক ছিলেন না, ছিলেন এক যুগস্রষ্টা। তার সৃষ্টি, তার চরিত্র, তার গল্প বলার ভঙ্গি সবকিছু মিলিয়ে তিনি যেন এক গল্পের জাদুকর। যিনি তার লেখার মুনশিয়ানায় অমোচনীয় ছাপ রেখে গেছেন পাঠক ও দর্শকের মনে।

হুমায়ূন আহমেদ ১৯৭২ সালে প্রকাশিত ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন ধারা সূচনা করেন। সহজ, সাবলীল ভাষায় জীবনের জটিল আবেগকে প্রকাশের অসাধারণ ক্ষমতা তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। তার সৃষ্ট হিমু, মিসির আলি, বাকের ভাই, শুভ্র প্রভৃতি চরিত্র আজও পাঠকের হৃদয়ে জীবন্ত।

হিমুর হলুদ পাঞ্জাবি, তার নির্লিপ্ত জীবনবোধ কিংবা মিসির আলীর যুক্তিবাদী চিন্তা সবকিছুই পাঠকের জীবনে মিশে গেছে। বাস্তব জীবনে ‘হিমু পরিবহণ’ নামে একটি সংগঠনের জন্মই প্রমাণ করে হুমায়ূনের লেখার গভীর প্রভাব। এই সংগঠনের সব সদস্যরা হিমুর আদলে জীবনযাপন না করলেও, জোছনা দেখতে বের হয়, সমাজসেবামূলক কাজে অংশ নেয়। ত্রান নিয়ে ছুটে যায়। রক্তের প্রয়োজনে এগিয়ে আসে। এরা সবই যেন হুমায়ূনের সৃষ্টি থেকে উৎসারিত প্রাণশক্তির প্রতিফলন।

ট্যাগস :

হুমায়ূন আহমেদ : একজন সাহিত্যের যাদুকর

আপডেট সময় : ০১:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫