ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

হিরো আলম মানসিকভাবে ঠিক নেই, দাবি রিয়ামনির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৮৬৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অসুস্থ হয়ে জীবনের শেষ সময়গুলো হাসপাতালে কাটিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। সে সময় তার পাশে ছিলেন না হিরো আলমের স্ত্রী মডেল রিয়ামনি। এজন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম। এই ঘোষণা শুনে রিয়ামনি  বলেছেন, মানসিকভাবে ঠিক নেই হিরো আলম।মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবদুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালক বাবা। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান। হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়ামনি  বলেন, ‘মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম), যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।’ আবদুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তবে রিয়ামনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আলম বলেন, ‘এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।‘বাবা’র মৃত্যু খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?হিরো আলম আরও উল্লেখ করেন, রিয়ামনি মায়ামনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই মায়ামনি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা।একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটিবেঁধে বেশ কিছু কাজ করছেন হিরো আলম।

ট্যাগস :

হিরো আলম মানসিকভাবে ঠিক নেই, দাবি রিয়ামনির

আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫