ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

হাসপাতালে রজনীকান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৯৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ  ।।

দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্ত শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এ অভিনেতাকে। চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে। ৭৩ বছর বয়সী রজনীকান্তের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার একটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে। আজ (১ অক্টোবর) কার্ডিয়াক ক্যাথ ল্যাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রজনীকান্তের ভক্তরা তার শারীরিক অবস্থা জানার জন্য খুবই উদ্বিগ্ন রয়েছেন। তবে এখন পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এদিকে রজনীকান্তের লোকেশ কঙ্গরাজের পরিচালনায় ‘কুলি’ সিনেমার শুটিং চলছে। এর আগে সোমবার তিনি বর্ষীয়ান নির্মাতা এসপি মুথুরামন এবং এভিএম সরাভননের সঙ্গে দেখা করেন এবং সেই সাক্ষাতের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এই প্রথম ‘জয় ভীম’ সিনেমার নির্মাতা টিজে গণাভেলের সঙ্গে কাজ করলেন রজনীকান্ত। এ সিনেমার প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশনস। এতে রজনীকান্ত ছাড়াও অমিতাভ বচ্চন, ফাহাদ ফসিল, রান্না দাগগুবতি, মঞ্জু ওয়ারিয়র, রীতিকা সিং, দুসেরা বিজয়নকে অভিনয় করতে দেখা যাবে।

ট্যাগস :

হাসপাতালে রজনীকান্ত

আপডেট সময় : ০৩:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪