ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৬১৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ।রোববার (৪ মে) রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করে।সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ির চালকের ভাষ্য মতে, পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

আপডেট সময় : ১২:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫