ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে চলছে না বাস, দুর্ভোগে যাত্রীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৬০ বার পঠিত

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সহকর্মীকে মারধরের প্রতিবাদে গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ছয়দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গত ৭ এপ্রিল হবিগঞ্জ স্ট্যান্ডে যাত্রী উঠানামা নিয়ে বিরোধের জেরে এক বাস শ্রমিককে মারধর করেন অটোরিকশা শ্রমিকরা। এর প্রতিবাদে বাসচালকরা ধর্মঘটে নামেন।
পরে নবীগঞ্জ থানা পুলিশের মধ্যস্থতায় বিরোধটি মীমাংসা হয়। এরপর সড়কে অটোরিকশা চলাচল করলেও বাস চালকরা তাদের ধর্মঘট অব্যাহত রাখেন।
এ বিষয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, মারধরের ঘটনা মিমাংসার পরও অটোরিকশা শ্রমিকরা বাস চালকদের হুমকি-ধমকি দিচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নবীগঞ্জ স্ট্যান্ডে অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রানা দেব বলেন, বাস শ্রমিকদের সঙ্গে আমাদের যে বিরোধ ছিল পুলিশ তা মিমাংসা করে দিয়েছে। বাস চালকরা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে চলাচল বন্ধ রেখে আমাদের ওপর দোষ চাপাতে চাইছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, থানায় বৈঠকে বসে বিরোধ মীমাংসার পর অটোরিকশা চলাচল করলেও বাসচালকরা তাদের গাড়ি চালাচ্ছেন না। শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে প্রতিদিন ২৭টি বাস চলাচল করে। এগুলো দিয়ে কয়েক হাজার যাত্রী আসা-যাওয়া করেন। কিন্তু ছয়দিন ধরে বাস বন্ধ থাকায় চলমান রোজা ও ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে চলছে না বাস, দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ০৭:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩