ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

হঠাৎ মেসিদের দায়িত্ব ছাড়লেন মার্টিনো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২১৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

হুট করেই পদত্যাগ করেছেন ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। গতকাল মঙ্গলবার ক্লাবের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণকে উল্লেখ করেছেন মিয়ামির এই কোচ।

সদ্য সমাপ্ত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) দাপট দেখিয়েছে মিয়ামি। এমএলএসের ইতিহাসের সর্বোচ্চ ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা। জিতেছে সাপোর্টার্স শিল্ড সম্মান। এরপর আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় মিয়ামি। এসব কিছুরই অন্যতম দাবিদার মার্টিনো। এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করে সেরা তিনটি দলটি নিয়ে প্লে-অফ খেলে মিয়ামি। সেখানে হতাশায় ডুবেন মার্টিনো। প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় তার শিষ্যরা।

প্লে-অফ থেকে মিয়ামির ছিটকে যাওয়া মার্টিনোর পদত্যাগের অন্যতম কারণ হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। কেননা ব্যক্তিগত কারণ দেখালেও সুনির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করেননি বার্সেলো ও আর্জেন্টিনার সাবেক এই কোচ। অন্যদিকে মেসি বার্সার সিনিয়র দলে ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন। ২০০৫ সাল এখন অবধি খেলছেন আর্জেন্টিনার জার্সিতে।

ট্যাগস :

হঠাৎ মেসিদের দায়িত্ব ছাড়লেন মার্টিনো

আপডেট সময় : ০৩:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪