ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

হজযাত্রীদের সেবায় সৌদির ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২৪৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আসন্ন পবিত্র হজকে ঘিরে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপক জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুতি গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে লাখ লাখ হজযাত্রীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সুসংহত ও প্রযুক্তিনির্ভর জরুরিসেবা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সোমবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহদ আল জালাজেল জানান, এবারের হজ মৌসুমে ১১টি এয়ার অ্যাম্বুলেন্স ও নয়শ অ্যাম্বুলেন্সের পাশাপাশি ৭১টি গুরুত্বপূর্ণ স্থানে ফার্স্ট এইড পয়েন্ট তৈরি করা হয়েছে। এসব সেবায় নিয়োজিত থাকছেন সাড়ে সাত হাজারের বেশি প্রশিক্ষিত প্যারামেডিকস। তারা হজ মৌসুমে জরুরি চিকিৎসা ব্যবস্থার মূলভিত্তি হিসেবে কাজ করবেন। আল জালাজেল বলেন, এটি একটি সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক জরুরি সেবা ব্যবস্থা। এখন পর্যন্ত ১৪টি প্রবেশপথে ৫০ হাজারের বেশি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত কোনো মহামারি বা সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। যা আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিকল্পনার সফল বাস্তবায়নকেই ইঙ্গিত করে।এছাড়াও, গত বছরের তুলনায় এবারে হজ মৌসুমে শয্যা সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

হজযাত্রীদের সেবায় সৌদির ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫