ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

স্রোতের পানিতে রাস্তার বেহাল দশা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৫৯ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
চলতি মাসের গত কয়েক দিনের টানা বর্ষণ আর ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঢলে গ্রামীণ এই সড়কটির প্রায় ৩০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। এতে করে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন চারটি গ্রামের হাজারো মানুষ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার মাটির (গ্রামীন) সড়ক দিয়ে চারটি গ্রামের লোকজন চলাচল করেন। গত দু’দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই সড়কটির প্রায় ৩০ ফুট জায়গা নিয়ে ভেঙে ধসে যায়। এতে করে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের এলাকার বাসিন্দারা।

আজ সরেজমিনে ঘুরে এলাকার বাসিন্দা কৃষক সেলিম খান ও আব্দুস সালাম বলেন, ‘প্রতি বছর বর্ষার সময় একাধারে বৃষ্টি হলেই সড়কটির মাটি ধসে যায়। বছরে কমপক্ষে ২ থেকে ৩ বার সড়কটি এভাবে ভেঙ্গে পড়ে। ইউপি পরিষদ থেকে মেরামত করে দিলেও আবার ভেঙ্গে যায়। সড়কটির পাশে বাঁধ দিয়ে একটি ফিসারি করার কারণে পাহাড়ি ঢলের পানি ছড়ায় পড়ে, সেই স্রোতের তীব্রতা তখন বেড়ে যায়। এতে তীব্র স্রোতে সড়কটি বারবার ভেঙ্গে পড়ে। ফিসারি না থাকায় আগে স্রোতের পানি বিভিন্ন দিকে প্রবাহিত হবার মত রাস্তা ছিল স্রোত হলে কোন ক্ষতি হত না।

এজন্য ছড়ায় স্রোত কম থাকতো। এবার ফিসারির বাঁধের কারণে পানি চলাচলে বাঁধা সৃষ্টি হওয়ায়, স্রোতে বেড়ে গেছে। স্থায়ীভাবে সড়কটি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, ‘যোগ করেন সেলিম ও সালাম।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ রুশনা বেগম বলেন, ‘রাস্তা ধসে যাওয়ার খবর শুনেছি। ছড়ায় স্রোত থাকায় রাস্তাটি ঠিকছে-না। সেখানে গার্ডওয়াল দিতে হবে নতুবা বারংবার এভাবে ভেঙ্গে পরবে। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত মেরামত করে দেওয়া হবে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, ‘এই ওয়ার্ডের ইউপি সদস্যকে সেখানে পাঠিয়েছি। সড়কটি যাতে আর না ভাঙে, সে জন্য স্থায়ীভাবে টেকসই কাজ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্রোতের পানিতে রাস্তার বেহাল দশা

আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩