ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যে পর কত পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৩৮১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চলচ্চিত্র দুনিয়ায় শ্রদ্ধা কাপুরের আবেদন ঠিক অন্য নায়িকাদের মতো নয়। তবে শ্রদ্ধা কাপুর আলোচনায় থাকেন বিভিন্ন কারণে। কখনো তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সংখ্যায় পাল্লা দেন ভারতের প্রধানমন্ত্রীকে। আবার কখনো নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয় তার অভিনয় প্রতিভা নিয়ে। কিন্তু তাতে তার কিছু যা আসে না। বলিউড ইন্ডাস্ট্রির খলনায়ক শক্তি কাপুরের মেয়ে হয়েও শ্রদ্ধার মাঝে কোনো অহমিকা নেই। তাকে দেখলেই মনে হয় যেন পাশের বাড়ির চেনা মেয়ে। তিনি এরই মধ্যে শুরু করেছেন ইমিটেশন গয়নার ব্যবসা। এর প্রচারণা চালাতে গিয়ে শ্রদ্ধা বলেছেন, সোনার গয়না পরার সাধ্য ভারতে আছে খুব কম মানুষের। তাই বলে কি সাজবেন না সকলে? সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে চান শ্রদ্ধা!’এদিকে শ্রদ্ধাকে নিয়ে নতুন তথ্য জানা গেছে। গত বছর তার অভিনীত ‘স্ত্রী ২’সিনেমাটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ সিনেমাও ছিল জনপ্রিয়। দ্বিতীয় সিনেমার সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। শোনা যাচ্ছে, আগামীতে তাকে দেখা যাবে একতা কাপুরের একটি থ্রিলারে। সিনেমাটি নির্মাণ করবেন রাহি অনিল বার্ভে। এ প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা কাপুর।এর আগে রাজকুমার রাওয়ের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল। ‘স্ত্রী ২’সিনেমার সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন তার পারিশ্রমিকের পরিমাণ। শোনা গিয়েছিল তিনি ৫ কোটি রুপির বেশি দাবি করছেন। এ প্রসঙ্গে রাজকুমার বলেন, ‘আমি প্রতিদিন নতুন নতুন অংকের কথা শুনছি। আমি আমার প্রযোজকের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেব, এত বোকা নই।’

ট্যাগস :

‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যে পর কত পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা

আপডেট সময় : ১২:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫