ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

স্ত্রী ও শিশু ছেলেকে গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২২৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু ছেলেকে গলাকেটে হত্যার দায়ে ফখরুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১৮ মে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দন্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম নরসিংদী শহরের ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন। ২০২১ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসায় স্ত্রী রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের ছেলে ফাহিম মাহমুদ সালমান সাফায়াতকে গলাকেটে হত্যা করেন ফখরুল। হত্যার পর অভিযুক্ত ফখরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। হত্যার বিষয়টি টের পেয়ে ফকরুলের বড় ভাই শরীফ ধাওয়া দিয়ে এলাকাবাসীর সহায়তায় ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে ধরে পুলিশের সোপর্দ করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এমএন অলিউল্লাহ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আসাদুজ্জামন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রোজিনা আক্তার।
এপিপি মো. আসাদুজ্জামান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি মামলার বাদী স্বল্প সময়ের মধ্যে সঠিক বিচার পেয়েছেন।’

স্ত্রী ও শিশু ছেলেকে গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩