ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৫২ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী মুজাহিদকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দেওয়া হয়।
আজ উপজেলা পরিষদের সামনের সড়কে সকাল ১০টা থেকে ১১পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা আবু হানিফ হাওলাদার ঝন্টু, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি মাইনুল ইসলাম রিমু, মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক লিটন শিকদার, নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদার বক্তব্য রাখেন।
বক্তারা, দ্রুত সময়ের মধ্যে খুনীদেরকে গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।

মানববন্ধন শেষে হত্যার শিকার মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদারের সাক্ষরিত একটি স্বারকলিপি কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হয়।

স্বারকলিপিতে সেকেন্দার হাওলাদার উল্লেখ করেন, উপজেলার কুরপালা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ফেরদাউস শেখ, জামাল শেখ, কালাম শেখ, কবির শেখ, সিফাত শেখ, মাসুদ শেখ, মুজাহিদ শেখগং তার পুত্র মুজাহিদ হাওলাদারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পুত্র হত্যার বিচার চেয়ে দ্রুত খুনিদের গ্রেফতার দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্বারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমি নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদারের একটি স্বারকলিপি পেয়েছি। স্বারকলিপিটি আমি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবো।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, মুজাহিদ হাওলাদার হত্যার মামলার কিছু আসামী জামিনে আছে ও কিছু আসামী পলাতক রয়েছে। এই পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে মুজাহিদ হাওলাদার হত্যা মামলার আসামীরা এলাকায় না থাকা ও তাদের মুঠোফোন বন্ধ থাকার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩