ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

সৌদি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এবং ওমরাহ পালনের জন্য গত রোববার (৫ নভেম্বর) বিকেলে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রবিবার, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সৌদি আরবের মদিনায় মসজিদ আন-নববী পরিদর্শন করেন। সেখানে আছরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন শেখ হাসিনা।

একই দিন রাতে তিনি মদীনা ছেড়ে মক্কায় পৌঁছেন। পরে এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে ভাষণ দেন। সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। তার সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সৌদি আরব যৌথভাবে ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে।

গত রোববার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩