সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৯৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ২২.০২.২০২৬ ।।
**ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ**
আজ রোববার সকালে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সম্পর্কিত তথ্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার বিভিন্ন অভিন্ন স্বার্থ, সহ কাজের ক্ষেত্র এবং আসন্ন পবিত্র হজ নিয়ে আলোচনা হয়। আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে অফিস করতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার।























