ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

সৌদি ছেড়ে ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৫৩০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সামনে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই আসর। ক্লাব বিশ্বকাপে ৩২ দলের মধ্যে নাম লেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর। তবে কি রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলবেন না? এরই মধ্যে বড় গুঞ্জন। রোনালদো সৌদি আরব ছেড়ে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে; যে দলটি ক্লাব বিশ্বকাপে আছে। আছে ব্রাজিলের আরও তিন ক্লাব ফ্লুমিনেস, ফ্ল্যামেনগো এবং পালমেইরাস।মার্কার প্রতিবেদনে এসেছে, রোনালদো ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। যদিও মার্কা ব্রাজিলিয়ান ক্লাবটির নাম প্রকাশ করেনি। তবে কয়েকটি গণমাধ্যমে এসেছে বোটাফোগোর নাম।

আসলেই কি রোনালদো বোটাফোগোতে নাম লেখাচ্ছেন? দলটির কোচ রেনাটো পাইভার কৌশলে জবাব দিলেন এমন প্রশ্নের। তার কথা, ‘যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো তারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। আমি শুধু প্রশ্নের উত্তরটা দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’

পাইভা জানালেন, রোনালদো তার ক্লাবে আসবেন কিনা এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন ক্লাবের আমেরিকান মালিক জন টেক্সটর।এদিকে আল নাসরে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলগত সাফল্য হতাশাজনক। এবারের মৌসুম তারা শেষ করতে যাচ্ছে কোনো ট্রফি ছাড়াই। ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখতে যাওয়া রোনালদো এখনও আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।পাঁচবারে ব্যালন ডি’অরজয়ী তারকা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্য কোনো ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জন তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ট্যাগস :

সৌদি ছেড়ে ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো

আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫