ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সে আমার সবচেয়ে ভালো বন্ধুঃ তিথি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১০৬ বার পঠিত

অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ০৪.০৩.২০২৬ ।।

শোবিজ অঙ্গনে আলোচিত আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি অভিনেত্রী ইফফাত আরা তিথি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া মামলায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিথি বলেন, আলভী নেপালে অবস্থানকালে স্ত্রীর মৃত্যুর পরও দেশে ফেরেননি—এমন অভিযোগ সঠিক নয়। তার দাবি, পুরো টিমসহ তিনি ২ মার্চ দেশে ফিরে এসেছেন। ইকরার মৃত্যুর দিন দেশে ফেরার টিকিটের চেষ্টা করা হলেও সেদিন কোনো ফ্লাইটে আসন পাওয়া যায়নি। পরদিন টিকিটের ব্যবস্থা হলে সবাই একসঙ্গে দেশে ফেরেন বলে জানান তিনি। বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ কয়েকজন দাবি করেন, আলভী ও তিথির কথিত সম্পর্কের জেরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ইকরা, যা তাকে চরম সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিথি বলেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক কেবল সহকর্মী ও বন্ধুত্বের। দীর্ঘ চার-পাঁচ বছর একসঙ্গে কাজ করার ফলে একটি স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়েছে। শিল্পী মহলে আলভী তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করেন তিনি। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে একই বক্তব্য দিয়েছেন বলে জানান তিথি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় আলভী, তার মা এবং তিথির বিরুদ্ধে মামলা করেন ইকরার বাবা।

ট্যাগস :

সে আমার সবচেয়ে ভালো বন্ধুঃ তিথি

আপডেট সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬