ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

সেলফ-সার্ভিস কিওস্ক ১০০০ফিক্স স্টেশনের উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৩৩৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

১০০০ফিক্স সার্ভিসেস লিমিটেড (1000FiX Services Ltd.) গ্রাহক সেবার নতুন অধ্যায়ের সূচনা করেছে অত্যাধুনিক সেলফ-সার্ভিস কিওস্ক ১০০০ফিক্স স্টেশনের (1000FIX STATION) উদ্বোধনের মাধ্যমে। ২৭ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় আগারগাঁও মেট্রো স্টেশনে এই উদ্ভাবনী সিস্টেমটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ইলেকট্রনিক ডিভাইস সহজে জমা দিতে এবং মেরামতের পর দ্রুততার সঙ্গে সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) খন্দকার এহতেশামুল কবির এবং , ডিএমটিসিএলের ম্যানেজার (পি-ওয়ে অ্যান্ড সিভিল) প্রকৌশলী মাহফুজুর রহমান। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম, 1000FIX সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হক চৌধুরী এবং চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল। এ ছাড়া, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান এবং হেড অফ আর অ্যান্ড ডিডঃ কাজি আব্দুল মাজিদও এই উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে উপস্থিত ছিলেন।
তাঁরা সম্মিলিতভাবে 1000FIX STATION উদ্বোধন করেন এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। খন্দকার এহতেশামুল কবির বলেন, এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা সহজতর ও আরও গ্রহণযোগ্য করা সম্ভব। এটি বাংলাদেশের গ্রাহক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকৌশলী মাহফুজুর রহমান উল্লেখ করেন, এই আধুনিক সিস্টেমটি আমাদের মেট্রো স্টেশনের পরিবেশে গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে। মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট গ্রুপ সর্বদা উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর সেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 1000FIX STATION সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রিজওয়ানুল হক চৌধুরী মন্তব্য করেন, 1000FIX STATION আমাদের গ্রাহকদের দ্রুত, নির্ভর যোগ্য এবং সহজ সেবা প্রদান নিশ্চিত করবে। এটি আমাদের গ্রাহক সেবার মান উন্নত করার পথে একটি বড় পদক্ষেপ। ইফতেখার রাসেল বলেন, আমরা এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করতে পারব। এটি সেবার ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করবে। এস কে মাসুদুর রহমান বলেন,ডিজিবক্স এবং 1000FiX-এর যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশন সেবা প্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। ডঃ কাজি আব্দুল মাজিদ যোগ করেন, এই সিস্টেমের প্রযুক্তিগত উদ্ভাবন গ্রাহক অভিজ্ঞতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি বাংলাদেশের প্রযুক্তি সেবার অগ্রযাত্রায় একটি মাইলফলক। 1000FXSTATION এর বিশেষত্ব: এই কিওস্ক গ্রাহকদের জন্য সময় সাশ্রয়ী এবং সহজ সেবা নিশ্চিত করে, যেখানে ইলেকট্রনিক ডিভাইস দ্রুত জমা দিয়ে মেরামত সম্পন্ন হওয়ার পর সংগ্রহ করা যাবে। এটি প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবার একটি আধুনিক উদাহরণ।

ট্যাগস :

সেলফ-সার্ভিস কিওস্ক ১০০০ফিক্স স্টেশনের উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫