ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেবার মান বেড়েছে নরসিংদী জেলা কারাগারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৮২ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’- এ স্লোগানকে বাস্তবে রুপ দিতে নরসিংদী জেলা কারাগারে ভেতরে-বাইরে কর্মকর্তা কর্মচারীরা একাগ্রচিত্তে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। জেলার, ডেপুটি জেলার, সুবেদার, প্রধান কারারক্ষীসহ সকল কারারক্ষীরা বন্দিদের সাথে আন্তরিক সেবা ও ভালো ব্যবহার দিয়ে নজির সৃষ্টির চেষ্টা করছেন। কারাগারের স্বার্থরক্ষায় তারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছেন। সামগ্রিক উন্নয়নের চিত্র ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খুশি কারাবন্দিরা। কারা অভ্যন্তরে বেড়েছে সেবার মান। সব মিলিয়ে পাল্টেছে নরসিংদী জেলা কারাগারের চিত্র। নরসিংদী জেলা কারাগারের সার্বিক চিত্র নিয়ে আমাদের প্রতিনিধি তারেক পাঠানের সাথে কথা বলেছেন জেল সুপার মো: আবুল কালাম আজাদ।

জেল সুপার মো: আবুল কালাম আজাদ বলেন, তিনি চলতি বছরের ২২ জানুয়ারি থেকে নরসিংদী জেলা কারাগারের জেল সুপারের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শেরপুর ও সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের দায়িত্ব পালন করছেন।

তিনি যোগদান পর থেকে কারা অধিদপ্তরের বিধি-বিধান অনুসরণ করে এই কারাগারটি পরিচালিত হচ্ছে। কারাগারে শান্তি-শৃঙ্খলা রক্ষায়, কারা মনিটরিং, অসুস্থ বন্দিদের সুচিকিৎসার ব্যবস্থা, কারা ক্যান্টিনে ন্যায্যমূল্যের খাবারের ব্যবস্থা, বিশুদ্ধ পানী সরবরাহ, স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার পরিবেশন, পয়োনিষ্কাশন ব্যবস্থা, সর্বোপরি বন্দিদের মৌলিক চাহিদাগুলো পৌঁছে দিতে সার্বক্ষণিক তদারকিসহ আন্তরিকভাবে একাগ্রচিত্তে কাজ করছেন কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি জানান, কারাগারে চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক নিয়োজিত রয়েছেন। চিকিৎসকরা নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। কারাগারে প্রত্যেক বন্দিদের সমান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কারাগারে মাদকের প্রবেশ যাতে না হয় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। সততায় অবিচল থেকে এই কারাগারটিকে দুর্নীতি ও মাদকমুক্ত কারাগারে রূপান্তরে কাজ করে যাচ্ছি।

জেল সুপার আরও জানান, কারাবন্দিরা সমাজ ও দেশের বোঝা নয়, কারামুক্ত হলেই তারা হবেন পরিবার ও রাষ্ট্রীয় সম্পদ। ফেলে আসা অতীতের সব উচ্ছৃঙ্খল পথ ছেড়ে অলোর পথে ফিরিয়ে আনতে এসব হাজতি-কয়েদিদের কারা অভ্যন্তরে কর্তৃপক্ষের মাধ্যমে দেওয়া হচ্ছে লাইব্রেরি সুবিধা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, বিনোদন, প্রশিক্ষণ-গনশিক্ষা, ওকালতনামা স্বাক্ষর, ভালো আচরণ, চিকিৎসা ব্যবস্থা, বন্দিদের কল্যাণমূলক সংশোধন কার্যক্রম, বিভিন্ন প্রশিক্ষণসহ জনহিতকর নানা ধরনের মোটিভেশন।

বন্দি সমস্যা নিরসনে জেল সুপার জানান, কারাগারটিতে ৩৪৪ জন বন্দি থাকার ব্যবস্থা থাকলে ও বিভিন্ন মামলায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রয়েছে। তাই আমাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। তবে নব র্নির্মিত ১ হাজার বন্দি ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন জেলা কারাগারটির কাজ শেষের পথে। দ্রুত উদ্বোধন হলেই এ সমস্যা নিরসন হবে।

জেলা কারাগার সূত্রে জানা যায়, মো: আবুল কালাম আজাদ নরসিংদী জেল সুপারের দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা কারাগারকে ব্যতিক্রমর্ধমী কারাগারে রুপান্তরে কাজ করছেন। প্রায় সময়ই তিনি কারাগারের ওয়ার্ড পরিদর্শন করছেন। কারাগারে বন্দিদের কোন অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। করছেন মনিটরিং। শুধু তাই নয়, দুর্নীতি ও মাদকমুক্ত কারাগার রূপান্তরের লক্ষ্যে কারারক্ষি ও মহিলা কারারক্ষিদের নিয়ে নিয়মিত মাসিক দরবার করছেন জেল সুপার। মাদক সিন্ডিকেট যেন কোনো ধরনের অনৈতিক কর্মকান্ড করতে না পারে সেজন্য কারারক্ষীদের কঠোর নির্দেশনা দিয়েছেন জেল সুপার আবুল কালাম আজাদ।

সেবার মান বেড়েছে নরসিংদী জেলা কারাগারে

আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩