ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

সেন্সরে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩২০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঈদুল আযহায় মুক্তির মিছিলে থাকা বেশিরভাগ সিনেমাই প্রচারে সরব রয়েছে। কোনো কোনো সিনেমা সেন্সর সার্টিফিকেশনের অপেক্ষায় আছে। সেখানে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে এখনো। অনেকে সন্দেহ প্রকাশ করছেন, ছবিটি কোরবানি ঈদে মুক্তি পাবে তো সেই সন্দেহ দূর করেছে ‘তাণ্ডব’ সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সুত্র। তারা বলছে, আগামী মঙ্গলবার রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে। এরমধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। সেভাবে কাজ চলমান। গত শুক্রবার সকালের একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন শাকিব খান। সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষদিকের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা ‘তাণ্ডব’ সিনেমার টিজারে একঝলক দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকেও। হঠাৎ অস্ত্র হাতে তার উপস্থিতি নজর কেড়েছে সবার। তবে টিজারে বড় অংশজুড়ে ছিল রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেকেই এই মাস্ক পরেছেন। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যখ্যা পাওয়া যাবে সিনেমায়।টিজারটিতে রহস্যময় ও ড্যাশিং লুকে শাকিবকে দেখে উল্লসিত তার ভক্তরা। ধারণা করা হচ্ছে আসছে কোরবানি ঈদে ‘তাণ্ডব’ দিয়ে আবারও ইন্ডাস্ট্রি কাঁপাবেন শাকিব খান।

ট্যাগস :

সেন্সরে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’

আপডেট সময় : ০৩:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫