ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

সৃজিতের সাথে লন্ডনে পাড়ি জমালো চঞ্চল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৩৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলার দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেতা। এ বছর তিনি ‘হাওয়া’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ জিতেছেন। এরই মধ্যে লন্ডনে শুরু হয়েছে লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এতে অংশ নিতে রওনা হয়েছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

আজ (১ নভেম্বর) একই ফ্লাইটে সেখানে যাচ্ছেন। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। সিনেমাটি এই উৎসবে দেখানো হবে।

বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটা ‘পদাতিক’র জন্য অনেক বড় একটা সফর। লন্ডনে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি।

জানা গেছে, উৎসবটি ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত চলবে। পদাতিক ছবিতে মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সৃজিতের সাথে লন্ডনে পাড়ি জমালো চঞ্চল

আপডেট সময় : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩