ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭৬ বার পঠিত

ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ২২ গজে নামলেই রেকর্ড যেন তাকে আলিঙ্গনের জন্য প্রস্তুত থাকে। যদিও এশিয়ান গেমসে স্বর্ণজয়ের আগে পরে ভারতের জার্সিতে আটটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। দুই দিন পর নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন সূর্যবংশী। তার মুখোমুখি হওয়ার আগে তাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলো কিউইরা। পাওয়ার হিটিং দিয়ে সূর্যবংশী ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে জুলাইয়ে ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে তার অভিষেক হয়েছিল।

ইংল্যান্ডে শুরুটা ধীরে হলেও এই ১৫ বছর বয়সী কিশোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হন ১৮ বল খেলে। আসন্ন পাঁচ ম্যাচ সিরিজে তাকে ভুগতে হবে বললেন কিউই পেসার জ্যাকব ডাফি।

মঙ্গলবার নিউজিল্যান্ডের এই পেসার বলেন, ‘প্রথমত সে একজন অবিশ্বাস্য প্রতিভাবান খেলোয়াড়। নিঃসন্দেহে, সে আইপিএলে ঝড় তুলেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সে এত জোরে শট খেলে, কিন্তু সেটা ধারাবাহিকভাবে করে চলেছে।’ তিনি আরও বলে গেলেন, ‘প্রত্যেক ম্যাচে তার স্ট্রাইক রেট ২৫০ এবং সে খুব বেশি মিস করছে না। আর এটা অবিশ্বাস্য ব্যাপার। সে ইংল্যান্ডে খেলেছিল, তাই কন্ডিশন তার জন্য বেশ ভিন্ন রকম হবে। আর এটা অবশ্যই তার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হবে।’

সূর্যবংশীকে নিয়ে পড়াশোনাও করেছে নিউজিল্যান্ড। ডাফি বললেন, ‘আমরা তাকে নিয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণ করেছি। তার সঙ্গে কী করতে হবে, সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি।’

হ্যাগলি ওভালের প্রধান গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা বলে ডাফি জানতে পেরেছেন, এই উইকেট উপমহাদেশের মতো ব্যাটিং স্বর্গ হবে না। বরং সিমারদের তোপের মুখে পড়বেন ব্যাটাররা। তিনি বললেন, ‘তিনি (গ্রাউন্ডসম্যান) আমাকে বেশ ভালো বাউন্স হতে পারে বলে আশ্বস্ত করেছেন। যতক্ষণ এটা হায়দরাবাদ না হচ্ছে, আমি খুশি।’

ট্যাগস :

সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড

আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬