ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

সুগন্ধি চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে সরকার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শিগগিরই সুগন্ধি চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সার্কুলার এখনো জারি না হলেও এখন যে কোনো রপ্তানিকারক চাইলে সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন।

এ প্রসঙ্গে খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের অনুরোধ এসেছে। বিষয়টি আমরা মন্ত্রিসভায় আলোচনা করব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

খাদ্য সচিব ইসমাইল হোসেন আরও বলেন, তবে আমরা বিষয়টি বিবেচনা করছি। এ বছর ধানের উৎপাদন ভালো হয়েছে।

দেশে চালের বাজার স্থিতিশীল করতে গত জুনে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এ বছর দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আরও বলেন, সুগন্ধি চাল রপ্তানি শুরু করতে খাদ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ২৪ মে বুধবার একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে কেস-টু-কেস ভিত্তিতে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হবে। অনেকেই আবেদন করেছেন। সার্কুলার না দিলেও একজন রপ্তানিকারক চাইলে এখনই সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন।

সুগন্ধি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার আগে প্রতি বছর প্রায় ১০ হাজার টন চাল রপ্তানি হতো। এর প্রধান বাজার ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এই চাল অন্যান্য দেশের সঙ্গে বিশ্বের ১৩৬টি দেশে রপ্তানি হতো। দেশের বড় বড় করপোরেট কোম্পানিসহ বিভিন্ন রপ্তানিকারক এ চাল রপ্তানি করত।

সুগন্ধি চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে সরকার

আপডেট সময় : ০২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩