ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৩৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ক্রিকেটে বাংলাদেশের অহংকার মনে করা হয় ওয়ানডে ফরম্যাটকে। ভক্তরাও প্রত্যাশা করেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে যাই হোক, অন্তত ৫০ ওভারের খেলায় ভালো কিছুই করবে বাংলাদেশ। যে কারণে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও আফগানিস্তান সিরিজে চোখ রেখেছিলেন শত শত ভক্ত। এবার ওয়ানডেতেও ভক্তদের চরম হতাশ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলেন তারা। শুধু সিরিজ হার নয়, র্যাংকিংয়েও বাংলাদেশ নেমে গেছে ৯ নম্বরে।

শুধু বাংলাদেশ নয় নম্বরে নেমে গেছে, বিষয়টা এখানেই শেষ নয়। আফগানিস্তানও টপকে গেছে বাংলাদেশকে। আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে দেখা গেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল আট নম্বর র্যাংকিংয়ে। অন্যদিকে আফগানিস্তান ছিল নয় নম্বরে। এক সিরিজেই অবস্থান পুরোপুরি ঘুরিয়ে দিলো আফগানরা।

ওয়ানডে র্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছে ভারত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। পরবর্তী তিনটি স্থান দখলে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।

ট্যাগস :

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪