ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে তার দায় বিএনপির নয়- ড. খন্দকার মোশাররফ হোসেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমূল নেতাদের প্রস্তুতির খবরে বিএনপিতে অস্থিরতা বাড়ছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আসন্ন সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে দলীয় সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে। তবে এই সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার দায় বিএনপির নয়। তাদের বিরুদ্ধে অতীতের সিদ্ধান্তগুলোই বহাল থাকবে ।

দলীয় সিদ্ধান্ত ঘোষণা করার পরেও তৃণমূলের নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কেন্দ্রীয় নেতারা কি দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, এর দায় তাদের নিজেদের। প্রার্থী হতে ইচ্ছুক অনেকেই বলছেন, দল তাদের ‘নিরব সমর্থন’ দিচ্ছে- কী বলেন? ড. মোশাররফের জবাব ‘দিস ইজ টোটালি বোগাস’।

সিটি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ড. মোশাররফ বলেন, বিএনপি ১০ দফা দাবিতে রাজপথে আন্দোলন করছে, যা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কিছু ভাবার সময় নেই। তিনি বলেন, যারা দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং স্বতন্ত্র প্রার্থী তাদের আমরা খুঁজছি, শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে তার দায় বিএনপির নয়- ড. খন্দকার মোশাররফ হোসেন

আপডেট সময় : ০১:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩