ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে মতবিনিময়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২৮৬ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
বিস্ফোরক পরিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক আয়োজনে সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে স্টেকহোল্ডারগণকে অবহিতকরণ ও জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মপরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম তথ্য অধিদপ্তর (পিআইডি) এর সম্মেলন কক্ষে বিস্ফোরক পরিদপ্তর,চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম শাখাওয়াত হোসেন, সহকারী বিস্ফোরক পরিদর্শক মোঃ ওবায়েদ উল্লা। চট্টগ্রামে সিএনজি ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন বে বিউ ফিলিং স্টেশনের মালিক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরী, ফোর স্টার সিন্ডিকেট সিএনজি ফিলিং স্টেশনের মালিক আনোয়ার হোসেন, হাজী অলি সিএনজি ফিলিং স্টেশনের মালিক মোঃ সেলিম, চিশতী ফিলিং স্টেশনের মালিক এ্যাডভোকেট ফরিদুল আলম, ফুয়েল প্লাস এর পরিচালক তৌহিদুল ইসলাম, পতেঙ্গা ফিলিং স্টেশনের মালিক জাহিদ হাসান, স্পিড টেক ফিলিং স্টেশনের ম্যানেজার ফরহাদ ও সাংবাদিক মোঃ মহরম হোসাইন।
মতবিনিময়ের সময় চট্টগ্রামের প্রায় ৪০টির অধিক সিএনজি ফিলিং স্টেশন এর মালিক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিস্ফোরক পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনা প্রতিরোধকল্পে সিএনজি ফিলিং স্টেশনের মেশিনারিজগুলো প্রত্যেকদিন ফিলিং স্টেশন চালু হওয়ার আগে চেক করতে হবে। ফিলিং স্টেশনের ক্যাসকেডে রক্ষিত সিলিন্ডারগুলো পর্যায়বৃত্ত পরীক্ষণ (টেস্ট) করতে হবে। গাড়িতে গ্যাস সরবরাহের সময় গাড়িতে যেন যাত্রি না থাকে সে বিষয়ে নিশ্চিত করতে হবে। গাড়িতে গ্যাস সরবরাহের সময় ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে ‘গাড়ি হতে নামতে হবে’ মর্মে সাইনবোর্ড লাগাতে হবে। সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম থাকলে দ্বিতীয়বার গাড়িতে গ্যাস সরবরাহ না করা এবং গাড়িতে সংযুক্ত সিলিন্ডার ব্যতীত অন্য কোন সিলিন্ডার অথবা অবৈধ কাভার্ড ভ্যানে রক্ষিত গুচ্ছসিলিন্ডারে গ্যাস সরবরাহ না করার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন বিস্ফোরক পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন।

সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে মতবিনিময়

আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩