ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ

সালমানের জীবন বাঁচাতে কঠিন শর্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২৭৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অনেক দিন ধরেই সালমানকে হত্যার হুমকি দিয়ে আসছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বেশ কয়েকবার হত্যার চেষ্টাও করেছে সন্ত্রাসী দলটি। বলিউডের ভাইজানের ক্ষতি করতে না পেরে গত ১২ অক্টোবর ভারতের সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করেছে তারা। কারণ বাবা সিদ্দিকি ছিলেন সালমানের শ্রদ্ধাভাজন। তার মৃত্যুর পর আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন সালমান খান।

সালমান ছাড়াও তার কাছের মানুষদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের নেপথ্যেও রয়েছে বিষ্ণোই গ্যাং। জানা গেছে, বাবা সিদ্দিকি সালমানের ঘনিষ্ঠ বলেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পরে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজস্থানে বিষ্ণোই সম্প্রদায় ভক্তি করে ১৯৯৮ সালে এ রকম দুটি কৃষ্ণ হরিণ মেরেছিলেন সালমান। ওই ঘটনার পর থেকে বার বার সালমানকে ভয় দেখিয়েছে বিষ্ণোই গ্যাং। তাদের পক্ষ থেকে অভিযোগ, দুটি হরিণ মেরে কেন ক্ষমা চাননি সালমান। কিছুদিন আগে সালমানের বাড়ি লক্ষ্য করে গুলিও করেছিল তারা।

এক সাক্ষাৎকারে লরেন্স বলেছিলেন, ‘বলিউড তারকা সালমান খানকে হত্যা করাই আমার লক্ষ্য। এছাড়া এই মুহূর্তে আমাদের বড় কোনো উদ্দেশ্য নেই।’ সালমান কি তাদের হাত থেকে রক্ষা পাবেন না? পাবেন। তবে এ জন্য কঠিন এক শর্ত বেঁধে দিয়েছেন গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোই। একটি কাজ করলে সালমানকে ক্ষমা করে দেওয়া হবে। কী সেটি?

লরেন্সকে আবারও প্রশ্ন করা, সালমান যদি অনলাইনে ক্ষমা চান, তাহলে কি তা গ্রহণ করা হবে? কালবিলম্ব না করে তিনি বলেন, শারীরিকভাবে মন্দিরে উপস্থিত হতে হবে। মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে তবেই তারা সন্তুষ্ট হবেন।’ এদিকে ভারতের সাবেক বিজেপি নেতা হরনাথ সিং যাদবও মনে করেন, বিষ্ণোই গ্যাংয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত।

বিষ্ণু-পূজারি বিষ্ণোই সম্প্রদায় কয়েকশ বছর ধরে কিছু রীতি মেনে চলে। সে রীতির মূলনীতি প্রকৃতির সুরক্ষা, বৃক্ষ ও প্রাণী রক্ষা। বিশেষ করে ওই কৃষ্ণ হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্র মনে করে ভক্তি করে। প্রাচীন হিন্দু পুরানে এই কৃষ্ণ হরিণের ব্যাপারে বলা হয়েছে, এরা ভগবান কৃষ্ণের রথ টানতো।

ট্যাগস :

সালমানের জীবন বাঁচাতে কঠিন শর্ত

আপডেট সময় : ০৩:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪