ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

সার্ক প্রতিনিধি দলের বারি পরিদর্শন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিনিধি দল আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

ইনস্টিটিউটের কার্যক্রম ও সাফল্যর উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালক দপ্তর) ড. মো. শওকত আলী খান।

এসময় উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টার বাংলাদেশের পরিচালক ড. মো. হারুনুর রশীদ, বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (হর্টিকালচার), সার্ক এগ্রিকালচার, বাংলাদেশ, ড. নাসরিন সুলতানা; সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (পিএসপিডি), সার্ক এগ্রিকালচার, নেপাল, ড. গঙ্গা দত্ত আচার্য, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক), সার্ক এগ্রিকালচার বাংলাদেশের ড. মো. ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপ), সার্ক এগ্রিকালচার, পাকিস্তান, ড. সিকান্দার তানভীর এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

সার্ক প্রতিনিধি দলের বারি পরিদর্শন

আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪