ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

সাবেক খাদ্যমন্ত্রীর সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকদের উপর হামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২১২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নওগাঁ প্রতিনিধি:
সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর দালালদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের অফিসে এসে দুজন সাংবাদিকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২রা নভেম্বর) রাত দশটার সময় নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়া নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় অফিসে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল কে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনায় আহত অপর সংবাদিক সবুজ হোসেনকেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা গ্রহণের পর সাংবাদিক সবুজ হোসেন সুস্থ হলেও সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল এখন পর্যন্ত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাহমুদুন নবী বেলাল জানান, প্রতিদিনের মতো এ দিনও আমি অফিসে বসে  কাজ করছিলাম। এমন সময় ৭/৮ জন যুবক অফিসে ঢুকে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমার অফিস ভাংচুর শুরু করে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ও আমার সহকর্মীর উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং আমাকে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে।
তাদের কাছে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল। আমার ব্যবহারিত কম্পিউটার সহ অফিসে আরও অনেক আসবাবপত্র ভেঙে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এই সময় আমি ডাক চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমার চিকৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাদের সহযোগিতা নিয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। হামলাকারীদের মধ্যে ৩ জনকে আমি চিনি, আমার ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাঁরা ক্ষিপ্ত ছিল। খাদ্য মন্ত্রী ও তার দালালদের বিভিন্ন দুর্নীতির তথ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস যাতে আর না দেই সে বিষয়ে হুমকি প্রদান করে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ হয়নি তবে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

সাবেক খাদ্যমন্ত্রীর সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকদের উপর হামলা

আপডেট সময় : ০৩:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪