ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।।বৃহষ্পতিবার।। ১৫.০১.২৬।।

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল নারী ও পুরুষ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। গতকাল পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে নারী বিভাগে বাংলাদেশের কাছেই পাত্তাই পায়নি ভারত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলার মেয়েরা। বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই সাবিনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন।

ট্যাগস :

সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬