ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

সাকিব-মোস্তাফিজকে নিয়ে আজ থেকে ফের শুরু পিএসএল-আইপিএল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৪৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে আজ ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে। সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে কপাল খুলেছে বাংলাদেশের দুই তারকার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস নিয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে। পিএসএলের দল লাহোর কালান্দার্স কিনেছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।জানা গেছে, বাংলাদেশের দুই ক্রিকেটারই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাচ্ছেন। ফলে দুই তারকাকে খেলতে দেখা যাবে দুই বড় আসরে।আজ শনিবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে আইপিএল। মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের খেলা আগামীকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে।অন্যদিকে পিএসএলে আজ পেশোয়ার জালমি আর করাচি কিংসের ম্যাচ। সাকিবের লাহোর কালান্দার্স মাঠে নামবে আগামীকাল পেশোয়ার জালমির বিপক্ষে।

ট্যাগস :

সাকিব-মোস্তাফিজকে নিয়ে আজ থেকে ফের শুরু পিএসএল-আইপিএল

আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫